ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সিংগিয়া গ্রামের রহিমা (৬৫) এবং মনোরঞ্জন বর্মন (৮০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওগামী একটি গমবোঝাই ট্রাক সদর উপজেলার সিংগিয়া গ্রামের মেহেদীর ধানের চাতালের সামনে রহিমা (৬৫) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী।

অন্যদিকে, সাসলা-পিয়ালা বাজারে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মনোরঞ্জন বর্মন (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন ও ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.