সাবেক সংসদ সদস্য মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ আর নেই

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুটি গ্রামের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, কুটি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মিল্লাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং নকল প্রতিরোধ আন্দোলনের আহব্বায়ক  ছাত্রবন্ধু মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে ছাত্রবন্ধু মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ আব্দু মিয়ার মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকা কসবা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, কুটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ সাহা, সাধারণ সম্পাদক টুটন কুমার সাহা, কুটি জাজিয়ারা মহাশ্মশান মন্দিরের সভাপতি বাবু জীবন মোদক, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মানিক চন্দ্র রায়, কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সহ- সাধারন সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক  ও সমবেদনা প্রকাশ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published.