কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২৫ মার্চ) সকালে ১১ টায় কসবা প্রেসক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।

কসবা উপজেলা সাংবাদিক ফোরাম কার্যালয়ে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে গণহত্যা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোলেমান খান, সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ সবুজ খান জয়, কসবা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জল, আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য , সদস্য এডভোকেট শামীম আহমেদ ও মোঃ শাহ পরান।