কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে প্রতিটি প্রান্তিক কৃষককে এক বিঘা জমিতে আউশ চাষের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (উঅচ) সার এবং ১০ কেজি এমওপি (গঙচ) সার বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আউশ আবাদে আরও উৎসাহিত করা হবে। সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সার ও বীজ ব্যবহার নিশ্চিত হলে উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। তারা নির্ধারিত সময়ে আউশ আবাদ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.