কসবায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে কসবা পৌর সুপার মার্কেটে বিভিন্ন কম্পিউটার দোকানে ভুয়া ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ, প্রত্যয়নপত্র তৈরি এবং বিক্রি হয় এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ঐ মার্কেটে অভিযান পরিচালনা করে দুইটি দোকানে কসবা পৌরসভার প্রশাসক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত ও স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক (নাম ঠিকাবাবিহীন কিন্তু স্মারক ও তারিখ সম্বলিত) ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ, প্রত্যয়নপত্র পাওয়া যায় যেগুলো পরবর্তীতে বিভিন্ন জালিয়াতি কাজে ব্যবহৃত হয়ে থাকে। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্রাদ্রার্স কম্পিউটারকে ২০ হাজার টাকা- এবং সাইফুল এন্ড রাকিব কম্পিউটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

Leave a Reply

Your email address will not be published.