কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যার সময় অফিসার ইনচার্জ কসব থানা নাজনীন সুলতানার নির্দেশনা মোতাবেক এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পৌরসভাস্থ শীতলপাড়া জনৈক কামাল উদ্দীন এর মালিকানাধীন উত্তরা বাজাজ মোটর সাইকেল শোরুমের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। আসামি পলাতক রয়েছে।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।