কসবায় ১৬কেজি গাজাসহ মাদক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার ( ২৫ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানার নির্দেশনা মোতাবেক এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার চারুয়া মধ্যপাড়া রাস্তার উপর হতে ১৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মোঃ জামশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ জামশেদ ব্রাহ্মণপাড়া থানার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.