কসবায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন ও আর্থিক সহযোগিতা দিয়েছে জামায়াত নেতা আতাউর

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকান , মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার ,এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানি, সেক্রেটারি নুরুল আমিন।

তিনি গত ২৯ তারিখ সকালে বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, কায়েমপুর ইউনিয়ন মইনপুর মহিলা মাদ্রাসায় শিক্ষক বৃন্দ, কসবা স্বাস্থ্য কমপ্লেক্স  এ ক্ষতিগ্রস্ত মসজিদ, চিকিৎসাধীন আহত ও রোগীদের ও চাপিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, মসজিদ ও বাড়ী নির্মাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published.