কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  দুপুরে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান হলেন মো. ফারুক ইসলাম ভুইয়া।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, আমরা গত বৃহস্পতিবার কুটি ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে শোকজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.