কসবায় কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলায় কৃষকদের দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে কৃষি অফিস। পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী কয়েকদিন ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় এ সতর্কতা জারি করা হয়।

গত রবিবার (০৩ মে) সকালে কৃষি অফিস সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে নিচু এলাকার ফসলি জমিতে পানি জমে ধানের ক্ষতি হতে পারে। বিশেষ করে পাকা ধান মাঠে বেশি দিন থাকলে ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যায়। এ অবস্থায় সম্ভাব্য ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে কৃষি বিভাগের মাঠকর্মীরা প্রস্তুত রয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা কৃষকদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.