ঘূর্ণিঝড়ে বিনাউটি ইউনিয়ন খিদিরপুর, রাউৎহাটের এলাকা পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন : জামায়াত নেতা আতাউর

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত ২৮ এপ্রিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও রাউতহাটে পরিদর্শন করেছেন এবং অর্থ সহায়তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ত্রয়োদশ  নির্বাচনে কসবা-আখাউড়া থেকে ১১ দলীয় ঐক্য মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি গত রবিবার (৩ মে) বিকাল ৫টায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, বিনাউটি ইউনিয়নের জননন্দিত নেতা ইমরান হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান দুলাল, বিল্লাল হোসেন প্রমুখ। সমবেত জনতার উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, ২৮ এপ্রিল কসবা- আখাউড়া উপজেলার  উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলেও স্থানীয় এমপি জনগণের খবর নিতে আসেনি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পৌছেনি। যা দু:খজনক। জনাব আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বান্তনা দেন। সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, জামায়াত এদেশের মানুষের দূর্যোগে-সংকটে মানুষের পাশে দাড়ানো একটি দলের নাম। দেশ গড়ার জন্য জামায়াত কর্মীরা নিবেদিত প্রাণ হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.