ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে পূবালী ব্যাংক পিএলসির নতুন এটিএম বুথ উদ্বোধন এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৪ জুন ২০২৬) কুটি দক্ষিণ বাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের মহাব্যবস্থাপক সম্ববারো চন্দ্র মহন্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন (টিটু), কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ও কুটি বাজার শিল্প বণিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন ছোটন। মতবিনিময় সভায় বক্তারা দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে পূবালী ব্যাংকের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা পূবালী ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস (চঙঝ) ও বাংলা কিউআর (ইধহমষধ ছজ) আবেদনের সুবিধাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস লেনদেনের প্রসারের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।