ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২ আহত ৭০০

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং আরও ৭০০ জন আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গণমাধ্যমকে সর্বশেষ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক হকবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা ৭০০ জনে দাঁড়িয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও জানান, দেশটির লা গুয়াইরা শহরে ইতোমধ্যেই ডজন খানেক ভবন ধসে পড়েছে। পুরো পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে একে একটি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.