ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥ জামায়াতের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা- আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকারের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দের এক প্রতিনিধি দল কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের সাথে গত রবিবার (৫ জুলাই) বিকাল ৪টায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়। কসবা থানার সেকেন্ড অফিসার হারুন অর রশীদ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত প্রতিনিধি দলে ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, জেলা শিবিরের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা,আশরাফুল ইসলাম, বাদল প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ অফিসার ইনচার্জকে স্বাগত জানান, কসবা উপজেলা আইন শৃঙ্খলা অবনতি এবং মাদকের ব্যাপক সয়লাবে উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, মাদকের হাত যুব সমাজকে রক্ষার জন্য মাদককারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান। থানা অফিসার ইনচার্জ জামায়াত নেতৃবৃন্দকে থানায় আসার জন্য অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা, দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলে আশ্বস্ত করেন।