ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবেনা ইতালি…মেলোনি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় গত বুধবার এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেব না।

এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম।

সূত্র: উইয়ন নিউজ

Leave a Reply

Your email address will not be published.