কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৯ জুলাই) কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধনের জন্য জনৈক রতন মিয়া (৩২) পিং আবু তাহের সাং শ্যামবাড়ী, কসবা কে ১ লাখ টাকা এবং জনৈক মো: সোহরাফ (৪২) পিং মৃত নুরুল হক সাং কনিকাড়া, নবীনগর কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় ড্রেজিং এর কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
কৃষি জমি রক্ষা ও পরিবেশের সুরক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিং বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।