কসবা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী কানাই লাল সাহা আর নেই

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কানাই লাল সাহা (৭০) গত বৃহস্পতিবার (৯ জুলাই)  বিকেলে সাহাপাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গত ৯ জুলাই সন্ধ্যায় কসবা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাকে সৎকার করা হয়েছে। এদিকে ব্যবসায়ী শ্রী কানাই লাল সাহার মৃত্যুতে কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাবেক কার্যকরী কমিটির সদস্য ভজন শংকর আচার্য্য, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মানিক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ ও মানিক দাস (মা লন্ডি) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.