কসবায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত মঙ্গলবার (২৮ জুলাই) অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে কসবা তিনলাখ পীর এলাকার বিনাউটি লোহাড় ব্রিজের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট টিমের উপস্থিতি টের পেয়ে ড্রেজিং কার্যক্রমের নিয়োজিত শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং প্রায় ১,৫০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় অবৈধভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা না যায়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও সরকারি নীতিমালা পরিপন্থী যেকোনো অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজিং কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.