‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামীলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠককা‌লে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

গত শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় পুলিশ প্লাজার পঞ্চম তালার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। ওই ত‌থ্যে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। ত‌বে তাদের বৈঠ‌কের উদ্দেশ‌্য কী ছিল তা জান‌তে গ্রেফতারকৃত‌দের জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তা‌দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। 

Leave a Reply

Your email address will not be published.