কসবা শিকারপুর গ্রামের মেধাবী মুখ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার ৩ নং বাদৈর ইউনিয়নের  শিকারপুর মৃধাবাড়ির  মোজাম্মেল হক (বাবুল) মৃধার কন্যা জান্নাতুল হক মিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড (University of Oxford)-এ পড়ার সুযোগ পেয়েছে। শিকারপুর তথা বাদৈর ইউনিয়নের জন্য  একটি অত্যন্ত গৌরবময়। তার অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং দীর্ঘদিনের সাধনার এক দারুণ স্বীকৃতি এটি।

আগামী দিনগুলোতেও সে যেন তার মেধা, সততা ও যোগ্যতার মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য সকলের কাছে সে দোয়া প্রার্থনা করেছেন।

মেয়ের বাবা মোজাম্মেল হক বাবুল মৃধা বলেন, মেধা  মূল্যায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশের হাল ধরবে। তিনি আরো বলেন- বড় হওয়ার জন্য স্বপ্ন থাকতে হবে। বড় স্বপ্ন নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সে জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, মানবিক মানুষ হতে হবে। সততা ও পরিবার-দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলেই তোমরা আলোকিত ও সফল মানুষ হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.