কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরিপুর গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০) ও খাদলা গ্রামের মো. সাইফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কসবা থানার এসআই মো. আব্দুল মোনাফ সঙ্গীয় ফোর্স নিয়ে হরিপুরে মো. শফিকুল ইসলামের বসতঘরে তল্লাশি চালান। এ সময় দুইজনের দখল ও হেফাজত থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। তিনি ইব্রাহিম ওরফে ইকবাল হোসেন ওরফে মো. হোসেন মিয়া (৪৪), গৌরাঙ্গলা গ্রামের বাসিন্দা। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন এ ঘটনায় ২৪ আগস্ট কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।