কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ ইং। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও কসবা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।