কসবায় জনতা ব্যাংকের ডিপোজিট শতকোটি টাকার মাইলফলক অর্জন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন ॥ কসবায় জনতা ব্যাংকের ডিপোজিট শতকোটি টাকার গৌরবোজ্জ্বল মাইলফলক অর্জন উপলক্ষে কসবা শাখায় এক বর্ণিল ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে এই আনন্দের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া প্রধান ডিজিএম শামীমা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গ্রাহক, সাংবাদিক এবং ব্যাংকের সকল শুভানুধ্যায়ী। আনন্দঘন পরিবেশে গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয় এবং ব্যাংকের সাফল্যে অবদান রাখা সবাইকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এই অর্জন কসবার সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থারই বহিঃপ্রকাশ। এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; এটি কর্মকর্তাদের সম্মিলিত পরিশ্রম, পারস্পরিক আস্থা এবং সেবার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি। এটি কসবাবাসীর সাথে জনতা ব্যাংকের দীর্ঘমেয়াদী বিশ্বাসের এক অবিচ্ছেদ্য বন্ধন। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে জনতা ব্যাংক কসবা শাখা আগামীতে আরও বড় অর্জন উপহার দেবার প্রত্যাশা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগণের।

Leave a Reply

Your email address will not be published.