কসবায় পথ কুকুর-বিড়ালের গণটিকাদান কর্মসূচি 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময়  কসবা পৌরসভায় পথ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কসবা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, জলাতঙ্ক মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক রোগ। পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি জানান ।

কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে পথ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়। এতে কারিগরি সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর সোহেল রানা। এ সময় পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক নিয়ন্ত্রণে পথপ্রাণীদের টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে কসবা পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published.