কসবায় কদমতলি মোড়ে মুক্তিযোদ্ধা ভবনে কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে দোয়া ও ফিতা কাটা অনুষ্ঠানের মাধ্যমে কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকলিল আজম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি বশীর আহাম্মেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দু রৌফ রতন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি বেনজির আহাম্মেদ রাশু, চিকিৎসক ডাক্তার  শারমিন খাদিজা মৌ, ডাক্তার  লুৎফুনেছা অমি,  কসবা ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং উপজেলা যুবদলের নেতা শাহিদুল খা সহ উপস্থিত ছিলেন, এ সময়  মামুন, সজিব, জামাল , রতন, শ্যাম মিয়া, তাজুল ইসলাম, সাদ্দাম হোসেনসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ। পরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা ফিতা কেটে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ চিকিৎসক, উন্নত মানের পরীক্ষা-নিরীক্ষা এবং আন্তরিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি কসবাসহ আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মানবিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন।

Leave a Reply

Your email address will not be published.