কসবায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা নতুন বাজারে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কসবা পৌরসভায় কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, বি-বাড়ীয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ ও জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফরিউদ্দীন আহমেদ, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানীসহ স্থানীয় নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.