ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি কসবা থানার আলী মোহাম্মদ রাশেদ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ সেপ্টেম্বর/২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

গত রবিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন পিপিএম -সেবা মহোদয়ের নিকট হতে অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার গ্রহণ করেছেন। এই পুরস্কার প্রাপ্তিতে অত্র থানার গৌরব উজ্জল ও সুনাম বৃদ্ধিতে অসমান্য অবদান রেখেছেন।

অফিসার ইনচার্জ কসবা মহোদয়কে টিম কসবা থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.