ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে কসবা উপজেলার ছাত্রলীগ নেতা টিটু ভূঁইয়া গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা টিটু ভূঁইয়াকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কসবা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিটু ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আলমাস ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, টিটু ভূঁইয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। আমাদের রিকুইজিশনের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে দায়িত্ব দেওয়া হলে তারা কাউতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ওসি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রাখা হয়েছে। পরদিন (১২ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.