কসবা তালতলা এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে তালের দানা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বজ্রপাতের ঝুঁকি কমাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে তালের দানা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিটি সংগঠনটির ১৬তম মানবিক কার্যক্রম।

গত সোমবার (১২ অক্টোবর) তালতলা গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ছামিউল ইসলাম। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঈ.ঞ.খ / এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান বাবু, কসবা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি সাদ্দাম হোসেন, মোকারম হোসেন ভূঁইয়া সুইট কসবা মহিলা কলেজ এর প্রভাষক, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাছিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির হোসেন সাঈদী, তালতলা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দীন ইসলাম, প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদ মিয়া, মোঃ হাসান মাহমুদ (ঞগঝ), ও কসবা ব্লাড সোসাইটির সভাপতি মোঃ রাকিব। এ ছাড়া তালতলার স্থানীয় বাসিন্দা ফুল মিয়া সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির আয়োজকরা জানান, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে তালতলা গ্রামকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে। তালের দানা মাটিতে পুঁতি, বজ্রপাতমুক্ত এলাকা গড়ি এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published.