কসবায় ১৬বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার – ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবায় সিএনজিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ বহনের অভিযোগে মো. রাশেদ ভূঁইয়া (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদ ভূঁইয়া কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. সুধন ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.