সাম্প্রদায়িক- সম্প্রীতি অটুট রেখে দেশের কল্যাণে কাজ করার আহ্বান —কসবায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পুজো মন্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেছেন।

কুশল বিনিময় অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেসুর রহমান, কসবা পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আইয়ুম খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কনক কান্ত ঋষি।

বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার বক্তৃতায় তিনি সাম্প্রদায়িক -সম্প্রীতি অটুট রেখে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরের রন্ধন শালা ঘরটি সংস্কার করে দোতালা ভবন নির্মাণ করে দেয়ার কথা ঘোষণা করেন। তাছাড়া তিনি মন্দিরের পূজো অনুষ্ঠানে ১০ হাজার টাকা উপহার প্রদান করেন। তাছাড়া তিনি উপজেলার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.