কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় শারদীয় দুর্গাপূজার শুভ মহাঅষ্টমীতে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পুজো মন্ডপে জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি মহোদয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক এর বরাদ্দ প্রাপ্ত শাড়ি কাপড় উপজেলা প্রশাসনের মাধ্যমে কসবা পৌর এলাকার ৫টি পুজো মন্ডপের দুঃস্থ মহিলাদের মাঝে ৪৫ টি শাড়ি কাপড় বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ও সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী।
এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।