কসবায় পুজো মন্ডপ পরিদর্শনে তারেক আহমদ আদেল বলেন – দুর্গোৎসব বিভিন্ন সম্পদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (২০ অক্টোবর)  সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার শুভ মহানবমীতে শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পুজো মন্ডপ পরিদর্শন করেছেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-  আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক জনাব তারেক আহমেদ আদেল। পরিদর্শনকালে কসবা উপজেলা এনসিপি আহ্বায়ক কাজী মোশাহেদ উল্লাহ, শাহিন মোল্লা সদস্য সচিব, মামুনুর রশিদ বাবু সাংগঠনিক সম্পাদক কসবা, রাকিবুল হাসান আহবায়ক কসবা উপজেলা যুবশক্তি, সাইফুল ইসলাম সদস্য সচিব কসবা  উপজেলা যুবশক্তি, মুখ্য সংগঠনিক কসবা উপজেলা যুবশক্তি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

কসবা উপজেলায় ধর্মীয় সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন তারেক আহমদ আদেল। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়; এ আয়োজন  বিভিন্ন ধর্ম ও সাম্প্রদায়ের মানুষকে একত্র হওয়ার সুযোগ করে দেয়। পরে তিনি কুটি জগন্নাথ মন্দিরসহ আরো কয়েকটা মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দলীয় নেতা -কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.