কসবায় ২২.৫কেজি গাঁজা জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কসবা উপজেলায় মা*দ*কবিরোধী অভিযান চালিয়ে ২২ দশমিক ৫ কেজি গাঁ*জা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় মো. সোহাগ মিয়া সরকার (৪২) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার  (২৩ অক্টোবর ) সন্ধ্যা ৭ ঘটিকার  দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মা*দ*কবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকার বেলতলী নামক স্থানে রফিকের চায়ের দোকানের সামনে কদমতলী থেকে নয়নপুরগামী পাকা সড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২২.৫ কেজি গাঁ*জা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁ*জা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ মিয়া সরকার (৪২), পিতা মৃত সুলতান মিয়া সরকার, সাং কামালপুর ৯ নং কায়েমপুর ইউনিয়ন, থানা কসবা, অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.