কসবায় মাদক ব্যবসাকে বাধা দেওয়ায় এক প্রবাসীকে কুপিয়ে হত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন খাগড়া গ্রামে মাদক ব্যবসাকে বাধা দেওয়াই  প্রবাস ফেরত নাজমুল হাসান সাব্বির (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা ।

গত ২১ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময়, কসবা উপজেলার খাড়েরা কেন্দ্রীয় মসজিদের  সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মিজানুর রহমানের ছোট ছেলে নাজমুল হাসান সাব্বিরকে ১০-১২ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কায়দায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাই।

পরে স্থানীয়রা মিলে চিকিৎসার জন্য প্রথম কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে আনুমানিক রাত ৮.৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান সাব্বির কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মিজানুর রহমানের ছোট ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর আনুমানিক দুপুর ১২টার দিকে খাড়েরা গ্রামের কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশের বাড়ি এলাকায়, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মেম্বারের বাড়ির সংলগ্ন স্থানে সাব্বিরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় আনুমানিক ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে জানা গেছে। এ বিষয়ে কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, এ বিষয়ে আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.