৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

প্রশান্তি ডেক্স॥ আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার লেটার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লেটারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ব্যাংকগুলোতে ওই দিন নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। তবে এটিএম বুথ, কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুযায়ী চালু থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published.