কসবায় ৮কেজি গাঁজাসহ এক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ সোহেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর)  রাত ১১টা ৩০ মিনিটের দিকে কসবা থানাধীন ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় কারুন মিয়ার বাড়ির সামনে লক্ষীপুর-ফতেহপুর অভিমুখী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

কসবা থানার এস, আই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সোহেলকে আটক করে। এ সময় তাঁর দখল ও হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার সোহেল কসবা উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম লাল মিয়া।

এ ঘটনায় কসবা থানায় একটি মাদক আইনে মামলা  করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.