ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের শ্রী ধনু শীলের ছোট ভাই কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরের পূজা- পার্বণ অনুষ্ঠানের একজন সক্রিয় কর্মী ও কীর্তনীয়া শ্রী মনা শীল (৫৭) গত মঙ্গলবার

(২৫ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান সহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন। গত বুধবার দুপুর ১২ টা তার শেষকৃত্য অনুষ্ঠান কৃষ্ণপুর শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মনা শীলের অকাল মৃত্যুতে কসবা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকা কসবা উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বাবু মানিক চন্দ্র রায়, কসবা মা লন্ডির মানিক চন্দ্র দাস ও কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জানা যায়, ওই রাতে উপজেলা কেন্দ্রীয় মন্দিরের রাস পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠান শেষে বাড়িতে গিয়ে তিনি শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করেন। রাত আড়াইটায় তিনি স্ত্রীর হাতে জল পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।