জীবন নিয়ে কেউ কি কখনো ভেবে দেখেছেন? অতীত ও বর্তমান এবং ভবিষ্যত নিয়ে চিন্তা করেছেন? বর্তমান এবং অতীতের কাছ থেকে কোন প্রকার শিক্ষা গ্রহণ করেছেন? ভবিষ্যতের করনীয় ঠিক করতে অতীত ও বর্তমানকে আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন এমনকি বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র খোজে মিল বা অমিলগুলোকে বাছাই করেছেন? আশা করি হঁ্যা ই বেশী। তবে যারা হঁ্যা […]
প্রশান্তি ডেক্স ॥ দেশে ২৪ ঘণ্টায় ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন, এ সময়ে একজন মারা গেছেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেংগু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪০ জন ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। […]
প্রশান্তি ডেক্স ॥ দিন দিন অনলাইন প্রতারণা আরও জটিল ও চতুর হয়ে উঠছে। ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক অ্যাপ এখন এমনভাবে তৈরি করা হচ্ছে, যা দেখতে হুবহু আসল প্ল্যাটফর্মের মতো। এসব ফাঁদে পড়ে ব্যবহারকারীরা অজান্তেই তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ কিংবা পাসওয়ার্ড তুলে দিচ্ছেন প্রতারকদের হাতে। একটি ভুল ক্লিকই ডেকে আনতে পারে পরিচয় চুরি, আর্থিক […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেন নিয়ে শান্তি প্রক্রিয়ায় ইউরোপ ও কিয়েভ যুক্ত না হলে রাশিয়া আরও ভূখন্ড শক্তি প্রয়োগ করে দখল করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার (১৭ ডিসেম্বর) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় অংশ না নিলে রাশিয়া সামরিক বা কূটনৈতিক যে পথেই হোক নিজের লক্ষ্য পূরণ করবে। ব্রিটিশ বার্তা […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্ধিতায় নজিরবিহীন এক নতুন যুগের সূচনা হয়েছে। এ বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্রুত সংস্কার না করলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তি ও বাণিজ্যে বাড়তে থাকা চ্যালেঞ্জের মুখে এ সতর্কবার্তা দিয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও জেপিমরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডাইমনের নেতৃত্বে প্রণীত একটি […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিসরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত। গত শুক্রবার মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিসর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেছেন বলে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর চেয়ে কম সময়ে অর্থ ফেরত আনা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। গত বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে […]
প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে জবাবদিহির আওতায় আনা হবে।’ গত বৃহস্পতিবার […]
প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে দুইটা নাগাদ এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের […]
প্রশান্তি ডেক্স ॥ ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চলাচল আরও কার্যকর ও স্বচ্ছভাবে নজরদারির লক্ষ্যে ‘আসিকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর জানায়, ভারতীয় প্রতিটি পণ্যবাহী ট্রাকের দেশে প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য এখন […]