প্রশান্তি ডেক্স॥ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত চমৎকার বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে, যেমন- বড় বড় দল তাদের পর্যন্ত হারিয়ে দিয়েছে। সাকিব, মোস্তাফিজ বিশ্বকাপে বিশেষ স্থান করে নিয়েছে। গত সোমবার গণভবনে চীন সফরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। […]
বা আ॥ জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন-এর চেয়ারম্যান বান কি-মুন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বৈশ্বিক অভিযোজন কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছেন। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন। রাজধানীর একটি হোটেলে দু’ব্যাপী ঢাকা বৈঠকের যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. […]
প্রশান্তি ডেক্স॥ নৌ-পথে ট্যুরিজমকে আরো আকর্ষণীয় করে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে বে অফ বেঙ্গল অন্তর্ভূক্ত দেশগুলোর সঙ্গে একটা নৌ ট্যুরিজম ডেভলপ করতে পারি। সেই সুযোগও আছে এবং এব্যাপারে আলোচনা চলছে।’ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা এজ দ্যা ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’র অফিসিয়াল সেলিব্রেসনের উদ্বোধনী […]
পাবনা প্রতিনিধি॥ পাবনায় মিলাদের তবারক (খিচুড়ি) খেয়ে সুখী খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় শিশু ও নারীসহ গুরুতর অসুস্থ ৪০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার বলরামপুর গ্রামের জনৈক শহীদ সর্দারের বাড়িতে তার বাবা মৃত ঈমান আলী সর্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া মিলাদের তবারক (খিচুড়ি) খেয়ে […]
প্রশান্তি ডেক্স॥ রেমিটেন্স যোদ্ধা হীরা মিয়ার কথা মনে আছে? বাংলাদেশে নজিরবিহীন রেমিটেন্স পাঠিয়ে দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। হীরা মিয়ার মতো লক্ষ-কোটি প্রবাসী রয়েছেন বিদেশের মাটিতে; যাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ যাকে আমরা রেমিটেন্স কিংবা প্রবাসী মুদ্রা হিসেবে জানি, তা দিয়েই চরম অর্থনৈতিক মন্দার সময় ঘুরে দাড়ায় বাংলাদেশ। অথচ সেইসব প্রবাসীরা রাষ্ট্রের কাছ থেকে কী […]
প্রশান্তি ডেক্স॥ গ্যাসের মূলবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে ‘বাম-ডান মিলে গেছে এক সুরে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বাম আর ডান মিলে গেছে। এক সুরে। এই তো? খুব ভালো। তিনি বলেন, আমাদের গ্যাসের প্রয়োজন […]
প্রশান্তি ডেক্স॥ চীন সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য ও যুক্তি প্রদান করেছেন তা গ্রহণযোগ্য নয়, বরং তার বক্তব্যে জাতি হতাশ ও বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। বুধবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও […]
প্রশান্তি ডেক্স॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নিকে ভুল ইনজেকশন পুশ করার ঘটনায় চিকিৎসক ও নার্সকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় জড়িত চিকিৎসক তপন কুমার মন্ডল ও নার্স কুহেলিকা রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জামিন আবেদন বাতিল করে তাদের জেলহাজতে পাঠানো হয়। […]
ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও মাদরসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে। গত সোমবার (৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে উপজেলার ৭৩ টি স্কুল ও মাদরাসার প্রধানদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের সততা এবং দুর্নীতিমুক্ত শিক্ষা গ্রহনে […]