প্রশান্তি ডেক্স॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা তাৎক্ষণিক দেয়ার জন্য বিতরণ সংস্থাগুলোকে ডিজিটালাইজ করার বিকল্প নেই। অনলাইন সেবা সবার কাছে পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আগ্রহী হতে হবে। মন মানসিকতার পরিবর্তন করে জনগণের কাছে গিয়ে তাদের সেবা দেয়া আবশ্যক।’ ঢাকার একটি হোটেলে গত (বুধবার) ঢাকা পাওযার ডিস্ট্রিবিউশন […]
আন্তর্জাতিক ডেক্স॥ টুইটারে প্রায় সময় নানা পোস্ট করলেও সংস্থাটির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের বরাবরের অভিযোগ টুইটার প্রধান রিপাবলিকান নেতা বলে ইচ্ছাকৃতভাবে তার ফলোয়ার কমিয়ে দিচ্ছে। তাই ফলোয়ার কমে যাওয়ায় উদ্বিগ্ন ট্রাম্প জবাব চেয়ে হোয়াইট হাউসে ডেকে টুইটার সিইও জ্যাক ডরসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠক করেছেন। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের […]
প্রশান্তি ডেক্স॥ সব পেশাতেই নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান দাবি করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসছে নারীরা। পারিবারিকভাবেই এখন নারীরা অর্থনীতির সঙ্গে যুক্ত। সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রক্রিয়া সহজ হলে তারা জাতীয় অর্থনীতিতে […]
প্রশান্তি ডেক্স॥ কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুমতাহিন হাসান মিরন হত্যায় সরাসরি অংশ নেয়া দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- সপ্তম শ্রেণির ছাত্র আমিন ও তার বন্ধু সৌরভ হোসেন পল্টু। চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতারের পর বেলা ১১টার দিকে কুমিল্লায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আমিন […]
প্রশান্তি ডেক্স॥ কমিউনিটি ক্লিনিক ২৪ ঘণ্টা খোলা রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২৬ এপ্রিল) কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক এত ভালো কাজ করছে, যে কারণে দাবি উঠেছে ২৪ ঘণ্টা যেন খোলা রাখা হয়। […]
প্রশান্তি ডেক্স॥ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কনফারেন্সের অপরপ্রান্তে রাজশাহী রেলস্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রেলকর্মীরা রাজশাহী স্টেশনে […]
প্রশান্তি ডেক্স॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৭ হাজার ৭৪৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির সঙ্গে বাংলাদেশের ৮৭৩ দশমিক ৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানির পরিমাণ ৮ হাজার ৬২১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।’ জাতীয় সংসদে বৃহস্পতিবার মেহেরপুর-২ আসনের সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। সংসদে বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে […]
প্রশান্তি ডেক্স॥ রাজধানীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক বাদ দিয়ে পার্কিংয়ের ক্ষেত্রে বাস ডিপো ব্যবহারে চালক-হেলপার ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের উদ্যোগে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির পালন করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত […]
প্রশান্তি ডেক্স॥ পুঁজিবাজারকে সিংহ-ছাগলের বাজার বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ মুহূর্তে পুঁজিবাজারে ৫০ কোটি নয়, যদি পাঁচ লাখ কোটি টাকাও দেয়া হয় তাহলেও শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির […]