প্রশান্তি ডেক্স ॥ চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় জনজীবনে নেমে এসেছে ব্যাপক ভোগান্তি। গ্যাস সংকটে অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। একই সংকটের কারণে নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও গাড়ির সারি এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেক সিএনজি অটোরিকশা […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ গত দুই দিনে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার অভিযোগে ওমান উপসাগরে এবং ইরানের খার্গ দ্বীপের কাছে পাঁচটি ইরানি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের এই হামলার পর জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা চলমান সংঘাতকে আরও তীব্র করে […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ১২ বছরের শিশু তসেরিং ক্যামেরার লেন্সের দিকে সোজা তাকিয়ে আছে। চারপাশে জমা হওয়া মানুষ আর ক্যামেরার সরঞ্জাম দেখে তার ভেতরে কাজ করছে এক তীব্র কৌতূহল। সে এখনও জানে না, তার চারপাশের সবাই যে সত্যটি ইতোমধ্যে জেনে গেছে। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধস ও শিলাখন্ড ভেঙ্গে নদীর উপত্যকায় নেমে […]
প্রশান্তি ডেক্স ॥ আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় আগামী তিনমাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও বহুল প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে গত রবিবার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে এসে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে একনজর দেখতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নামে মানুষের ঢল। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় জনসমুদ্রে। গত রবিবার […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলাজুড়ে। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহরের সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙ্গের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতির আগমনে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মাঝে। মহামান্য রাষ্ট্রপতি […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলতি মাসের শেষের দিকে ইরানে বসে ‘টোফেল’ ইংরেজি দক্ষতা পরীক্ষা দেওয়ার কথা ছিল ৩২ বছর বয়সী নিকির। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই যোগ্যতা অত্যন্ত জরুরি। কিন্তু ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ায় বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার পথ খুঁজতে হচ্ছে তাকে, যেখানে পরীক্ষা ফি এবং যাতায়াত খরচের বিপুল বোঝা যুক্ত […]
প্রশান্তি ডেক্স ॥ তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ঘটনা […]
প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত রবিবার লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্য দিয়ে লালদিয়া টার্মিনাল হচ্ছে অর্থনীতির নতুন মাইলফলক। ডেনমার্কের মায়ের্সক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই টার্মিনাল নির্মাণে ৭৬ কোটি ডলার বিনিয়োগ করছে। বর্তমান […]