বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির পাশাপাশি তাদের মেধা-মননের যথার্থ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের ছেলে-মেয়েরা ফুটবলসহ খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিযোগিতা করবে এবং তাদের শরীর স্বাস্থ্য এবং মন ভালো থাকবে। তারা শৃঙ্খলা শিখবে […]
আনোয়ার হোসেন॥ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে প্রথমদিনই নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করছেন নতুন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এই সতর্ক বার্তা দেন। এ সময় বিদায়ী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও উপস্থিত ছিলেন। তবে এদিন মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন […]
প্রশান্তি ডেক্স॥ মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ প্রয়োগ ও মানবাধিকারবিষয়ক সংগঠনগুলোর তদারকিতে রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘সেফ জোন’ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন গত সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর নিজ নিজ দফতর পাওয়ার পর এটাই তাদের মধ্যকার প্রথম বৈঠক। ওয়াশিংটনের বাংলাদেশ […]
আন্তর্জাতিক ডেক্স। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ঔপনিবেশিক ভারতে ১৯১৯ সালে পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার ডায়ারের নির্দেশে এই গণহত্যা সংঘটিত হয়। গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টকে তার এই অনুতাপের কথা জানান প্রধানমন্ত্রী থেরেসা মে। এই হত্যাকান্ডের শতবর্ষ পূরণ হওয়ার তিনদিন আগে থেরেসা মে বললেন, ‘সেদিন যা ঘটেছিল এবং তার […]
প্রশান্তি ডেক্স॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং। যখন আমাদের কাছে কেউ টেলিফোন করেন আমরা ধরে নিই তার কোনো একটি বিশেষ প্রয়োজন রয়েছে। বিশেষ প্রয়োজনে অথবা বিপদে পড়ে ফোন করেছেন। কাজেই যখন কেউ আপনাদের কাছে ফোন করবে, থানায় আসবে, তাকে স্বাগত জানাবেন। তার বক্তব্য শোনার চেষ্টা করবেন। তাকে সময় দেবেন। […]
প্রশান্তি ডেক্স॥ কক্সবাজার সদরের ইসলামাবাদে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় নির্মমভাবে পিঠায় মসজিদের ইমামকে। ইমামকে প্রকাশ্যে-রাতভর মারধর ও লাঞ্ছিত করেছে এলাকার চিহ্নিত মাদক কারবারীরা। ৭ এপ্রিল রাত সাড়ে ১০টায় কক্সবাজার সদরের ইসলামাবাদ টেকপাড়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গুরুতর আহত হাফেজ মাওলানা আবদুর রশিদ একই ইউনিয়নের টেকপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও হেফাজত ইসলাম বাংলাদেশ’র ইসলামাবাদ […]
বা আ॥ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। গত বুধবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ […]
আনোয়ার হোসেন॥ চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন নারী মসজিদে ঢুকে ইমামের চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করেছেন। অভিযুক্ত ওই ইমামের নাম ছৈয়দ আহমেদ। গত বুধবার (১০ এপ্রিল) উপজেলার সাহেবগঞ্জ কুটির বাজার জামে মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মুসল্লিরা হামলাকারী নারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে ওই মসজিদের […]
প্রশান্তি ডেক্স॥ সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সাধারণত প্রতিটি একনেক সভায়ই কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সেসব নির্দেশনা বা অনুশাসন সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। সরকারি কর্মকর্তাদের […]