বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জন বহুল শহর ঢাকা, প্রথম জাকার্তা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জন বহুল শহর ঢাকা, প্রথম জাকার্তা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। সেখানে বসবাস করছে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। এর পরই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। এর আগে সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও। প্রতিবেদন অনুযায়ী, ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাঞ্চলে […]

কসবায় ১৪ কেজি গাজা উদ্ধার,গ্রেপ্তার -২ 

কসবায় ১৪ কেজি গাজা উদ্ধার,গ্রেপ্তার -২ 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ॥ গত শুক্রবার (২৮নভেম্বর) অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে মাদক বিরোধী পৃথক অভিযানে ১৪ কেজি গাজা উদ্ধার ও মাদক পাচারকারী ২ নারীকে গ্রেফতার করা হয়েছে।  জানাযায়,ওইদিন বিকেলে কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন কসবা উপজেলার বায়েক দক্ষিণপাড়ার মোঃ ওয়াসিম মিয়ার বসতবাড়ি থেকে ৯ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। […]

৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৩৩ জনের মৃত্যু

৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৩৩ জনের মৃত্যু

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে। মালয়েশিয়া সীমান্তঘেঁষা ব্যবসায়িক শহর হাতইয়াইতে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে শহরটির ইতিহাসে ৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত এটি। শহরজুড়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে, যানবাহন […]

ব্যাংক খাতের লুকানো সব সংকট এখন প্রকাশ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য

ব্যাংক খাতের লুকানো সব সংকট এখন প্রকাশ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের ব্যাংকিং খাতের চাপা পড়ে থাকা সব সংকট একে একে সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি, পুঁজির সংকট ও তারল্য সংকট সব দুর্বলতাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা […]

সাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

সাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

প্রশান্তি ডেক্স ॥ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ প্রথমে নিম্নচাপ, পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। তবে এটি এখন শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে এবং বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে রয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই […]

ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সরানোর নির্দেশ

ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সরানোর নির্দেশ

প্রশান্তি ডেক্স ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য কোনও গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে তা সরানোর নির্দেশ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সব গণমাধ্যম (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন) নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা ও তথ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমগুলোর কাছে […]

খেলাপি ঋণের অঙ্ক বড় করে লাভ কী

খেলাপি ঋণের অঙ্ক বড় করে লাভ কী

প্রশান্তি ডেক্স ॥ দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অঙ্ক যেন নিজেই এক বিশাল সংকট। একের পর এক সংস্কার, নীতিমালা কঠোরতা, বিদেশি অডিট সব মিলিয়ে এখন পুরো খাতের সামনে দাঁড়িয়ে গেছে এক কঠিন বাস্তবতা, মোট বিতরণকৃত ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি অর্থ আদায়ের অনিশ্চয়তা। অর্থনীতিবিদরা মনে করেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আনা নিঃসন্দেহে স্বচ্ছতার দিক […]

কসবায় রস সংগ্রহের নামে খেজুর গাছের অতি-নিধন পরিবেশ ও আবহা ওয়ায় বিপর্যয়ের আশঙ্কা

কসবায় রস সংগ্রহের নামে খেজুর গাছের অতি-নিধন পরিবেশ ও আবহা ওয়ায় বিপর্যয়ের আশঙ্কা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা সহ আশে পাশের উপজেলাগুলোতে শীতকালে খেজুর রস সংগ্রহ ছিল একসময়ের গ্রামীন ঐতিহ্য। কিন্তু এখন সেই রস সংগ্রহের পেছনে বড় ধরনের হুমকির মুখে পড়েছে খেজুর গাছ। রস সংরক্ষণ ও অতিরিক্ত রসের লোভে অনভিজ্ঞ ও কিছু অসাধু গাছিরা নির্বিচারে গাছ কাটছে, গভীর করে চেরা দিচ্ছে। ফলে বছরের পর বছর অপ্রকৃত পদ্ধতিতে […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সমঝোতার জন্য সময়সীমা শিথিল করলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সমঝোতার জন্য সময়সীমা শিথিল করলেন ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তিচুক্তি নিয়ে কিয়েভকে আর নির্দিষ্ট কোনও কঠোর সময়সীমা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবারের ‘ডেডলাইন’ থেকে সরে এসে তিনি জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলে চুক্তি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ফ্লোরিডায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের […]

ব্যাংকে এখন টাকা রাখছেন কারা

ব্যাংকে এখন টাকা রাখছেন কারা

প্রশান্তি ডেক্স ॥ দুর্বল তারল্য ও অনিয়মের জালে জর্জরিত ব্যাংকগুলোতে বহু গ্রাহক নিজস্ব সঞ্চয় তুলতে হিমশিম খাচ্ছেন। অপরদিকে সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্যাংক খাতে আমানতের প্রবাহ উল্টো বেড়েই চলেছে। অর্থাৎ আস্থা সংকটের মাঝেও মানুষ শেষ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থাকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে আমানত বছরওয়ারি ৯.৯৮ […]