বর্তমানের রাজনীতি, সরকার, ও সংস্কার এই তিনের দ্বন্ধ প্রতিয়মান হচ্ছে। সরকার চাচ্ছে সংস্কার এবং সুশৃঙ্খল ও স্থিতিশীলতা বিরাজমান রাখতে। সকল কিছুর পরই নির্বাচন নিয়ে ভাবতে। তাই সরকারকে অস্থিতিশীল করতে চাইছে রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংস্কার বিরোধীরা। মনে রাখতে হবে; তবে জনগণ সবসময় হুজুগে মেতে উঠে তাই জনগণের উপর ভরসা করে পদক্ষেপ নেয়া সরকারের ঠিক […]
পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর ৮ মাস পর বাবার শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে বাবার জানাজায় অংশ নিলেন রবিউল আলম। প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহারা গ্রামের আ. রহমানের ছেলে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজনভ্যানে চলে গেছেন ঢাকার উদ্দেশে। এর আগে গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলেমুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহাজাহান আলী। সে আবেদন আদালত মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে প্রিজনভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান রবিউলকে। সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৫টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। দীর্ঘদিন পর রবিউরের গ্রামে ফেরার খবরে বাড়িতে ভিড় জমান তার বাবার জানাজায় অংশ নেওয়া মানুষসহ আশপাশের গ্রামের লোকজন। বাড়িতে ফিরে মা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ির ছাদে ওঠেন রবিউল। হাত নাড়িয়ে সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি। পরে সন্ধ্যা ৭টায় ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজার পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে ছিল বাবাকে এক পলক দেখবো, বাবার মৃত্যু হলে জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন করবো। সেই ইচ্ছে পূরণ করেছেন আদালত। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন। রবিউলের চাচা খলিলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ৭ সপ্তাহ আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরেই ঘটে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার ভাই সাহাজাহান আলী। বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, হাজতি আসামি বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তিতে এসেছিল। রবিউলের বাড়িতে পৌঁছানোর এবং বাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের বালিয়াডাঙ্গী থানার একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সঙ্গে থেকে সহায়তা করেছে।
প্রশান্তি ডেক্স ॥ এবার টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘টাইম১০০ নেক্সট’-তে নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। গত বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করে টাইম […]
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিরায় দেওয়া স্যালাইন ও প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালে সূত্র জানায়, ২৫০ শয্যা এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৬০০ থেকে ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকে ৫০০ থেকে ৬০০ রোগী। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা জানান, বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় বেশি ব্যবহৃত উপকরণ স্যালাইনও হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না। রুবি আখতার নামের রোগীর এক স্বজন বলেন, পাঁচ দিন ধরে তারা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সকাল-বিকেল চিকিৎসক এসে খোঁজ নিলেও যেদিন থেকে ভর্তি আছেন, সেদিন থেকে এখন পর্যন্ত বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। লিমা ও রশিদা আকতার নামের দুই রোগী জানান, বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে। এ কারণে তাঁরা চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শাকিলা জাহান বলেন, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। মেডিসিন কনসালট্যান্ট হাবীব লিটন চিকিৎসাপত্র দিয়েছেন। সেই চিকিৎসাপত্র নিয়ে ওষুধ বিতরণ বিভাগে গিয়ে জানতে পারেন কয়েক দিন ধরে হাসপাতালে ওষুধ নেই। এ সময় সেখানে উপস্থিত সদর উপজেলার কহরপাড়া গ্রামের মামুনুর রশিদ বলেন, তিনিও প্যারাসিটামল না পেয়ে খালি হাতে ফিরছেন। সংশ্লিষ্ট বিভাগের ফার্মাসিস্ট ফরহাদ হোসেন ওষুধ সংকটের সত্যতা স্বীকার করে বলেন, বেশ কয়েক দিন ধরে প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধের সরবরাহ নেই। হাসপাতালের ওষুধ ভান্ডাররক্ষক মাহবুব হোসেন বলেন, চাহিদাপত্র নিয়ে ওষুধ আনতে তিনি বগুড়ায় গিয়েছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাঝেমধ্যে ওষুধের সংকট দেখা দিচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে তিন গুণ বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়। স্যালাইন ও ওষুধের জন্য চাহিদাপত্র দিয়েছি। এটা পেলে সংকট কেটে যাবে।
প্রশান্তি ডেক্স ॥ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করা হয়েছে। দলটি বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নানান অভিযোগে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের আগে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করুন। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে এই পোস্ট দেওয়া হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে লেখা […]
প্রশান্তি ডেক্স ॥ ২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর চারটি বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি। দীর্ঘ ১০ বছর ধরে ম্যাচ জিততে না পারার দুঃখ ঘোচানোর প্রত্যয় নিয়ে উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতিরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে টানা […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের এক বছর পর, আরব বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই সমর্থনের ঢেউ সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে আঞ্চলিক সরকারগুলো এখনও কার্যকরভাবে এগিয়ে আসেনি। আরব দেশগুলো এই পরিস্থিতিতে সমালোচনামূলক অবস্থান গ্রহণ করছে। তবে সেই সঙ্গে তারা কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে বজায় রাখার চেষ্টাও […]
প্রশান্তি ডেক্স ॥ জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে পৃথক পাঁচটি কমিশন গঠন করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ৫টি কমিশন গঠন কওে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গঠিত পাঁচটি কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। সবগুলো কমিশনের কার্য পরিধি একই ধরনের। পৃথক গেজেটে […]
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোারেশন এর রাস্ট্রায়াত্ব চিনিকল সমুহকে লাভজনক করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারিরা। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মিল গেটের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারিরা অভিযোগ বলেন, […]
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের এক আওয়ামী লীগের […]