প্রশান্তি ডেক্স॥ টানা বর্ষণ ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ […]
প্রশান্তি ডেক্স॥ দেশে গণপিটুনি ও মব সহিংসতা থামছেই না। সরকারের পক্ষ থেকে একাধিকবার ‘মব কালচার’ বন্ধের ঘোষণা এলেও চলতি বছরের প্রথম ছয় মাসে এ ধরনের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, এক বছরের ব্যবধানে মব সহিংসতার ঘটনা ও প্রাণহানি প্রায় দ্বিগুণ হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের একটি গ্যারেজ থেকে […]
প্রশান্তি ডেক্স॥ নতুন অর্থবছর শুরু হয়েছে, বর্তমান সরকারের ত্রয়োদশ মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল এখনও প্রশাসনিক পর্যালোচনার বৃত্তেই আটকে আছে। চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় এখনও ওঠেনি। প্রকাশ হয়নি গেজেট কিংবা বাস্তবায়ন নির্দেশনা। ফলে নতুন মূল বেতন কত হবে, কোন তারিখ থেকে কার্যকর হবে, ভাতা একসঙ্গে নাকি ধাপে ধাপে মিলবে এবং […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি অনুমোদনের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা আগামী কয়েক মাস ধরে চলবে। সম্ভাব্য ঋণের পরিমাণ, কর্মসূচির পরিধি এবং এর বিপরীতে সরকারের বাস্তবায়নযোগ্য সংস্কার অঙ্গীকার এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনা হবে। পাঁচ দিনের ঢাকা সফর শেষে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আইএমএফের প্রতিনিধি দল এক সংবাদ […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের প্রধান রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রফতানিতে উদ্বেগজনক প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। শুধু রফতানি আয়ই নয়, একইসঙ্গে রফতানির পরিমাণ (ভলিউম) এবং ইউনিট মূল্য তিনটি সূচকেই ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সাময়িক বাজার মন্দার প্রভাবের চেয়ে বেশি; বরং প্রতিযোগিতামূলক সক্ষমতা ও পণ্যের মূল্যসংযোজন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। […]
প্রশাান্তি ডেক্স॥ বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে হাঁটছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষকে একীভূত করে গঠন করা হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। এর মাধ্যমে দেশের বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা এবং পিপিপি প্রকল্পের পুরো কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে চলে আসবে। এ লক্ষ্যে ‘ইনভেস্ট […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ টানা বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ৪৪ কিলোমিটার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করায় জনদুর্ভোগ বাড়ছে। তবে ভারী বৃষ্টিপাত না হলে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে […]
জসীমউদ্দিন ইতি, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ শুরুতে এই জীবনরক্ষাকারী চিকিৎসার খবরটি সাধারণ মানুষ তেমন জানতেন না, হয়তো হাতেগোনা কিছু মানুষ জানতেন। তবে আমরা এখন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে আমাদের হাসপাতাল এখন সম্পূর্ণ প্রস্তুত। কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান। […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে বলেছে ইরান। গত বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি বিশ্বস্ত সূত্র এই তথ্য জানিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি নতুন এবং বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ পারিবারিক পুনর্মিলন কর্মসূচির আওতায় মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিকে স্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় স্পন্সর করার নতুন আবেদন এ বছর আর গ্রহণ করবে না দেশটির ফেডারেল সরকার। দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, অভিবাসন ব্যবস্থাকে দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করা এবং দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবেই এই […]