প্রশান্তি ডেক্স॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজা পাওয়া ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত রবিবার (২২ মে) বিকালে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন। এদিন বিকাল ৩টা ৫ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে উপস্থিত […]
প্রশান্তি ডেক্স॥ কিছু দিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এবারের নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম ব্যবহার করা হবে। ব্যস, আর যায় কোথায়। গণমাধ্যম, নাগরিক সমাজ, রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সর্বত্র একই আলোচনা। নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের সক্ষমতা, ইভিএমের বিশ্বাসযোগ্যতা, বিশ্বের অন্যান্য দেশে ইভিএমে ভোট হওয়া না হওয়া, প্রযুক্তিবিদদের মতামত সব মিলিয়ে নির্বাচনি আলোচনার […]
প্রশান্তি ডেক্স॥ খুলনা পাবলিক কলেজের ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৩) হত্যা মামলায় ১৭ কিশোরের সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে যাদের বয়স ১৮ বছরের কম তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (২৩ মে) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী […]
প্রশান্তি ডেক্স॥ করোনার মহামারির প্রকোপ কমতে না কমতেই নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাংকিপক্স’। এ পর্যন্ত বিশ্বের ১২টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে (স্থল, নৌ এবং বিমান) করোনার পাশাপাশি বাড়তি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। গত রবিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেন অধিদফতরের […]
উন্নয়ন এবং সফলতা এই দুটোই এখন সমানে সমান। কিন্তু রাজনীতিতে স্থিতিশীলতায় এখনও ঘাটতি রয়েছে। রাজনীতির নীতিতে এখনও ফাটল ধরে আছে এমনকি রাজনৈতিক বিভক্তি এখনও সমাজ, সংসার ও রাষ্ট্রকে জর্জরিত করে যাচ্ছে। তাই রাজনৈতিক সফলতা বা স্থিতিশীলতা আজ অভাবের তোরে ভেসে যাচ্ছে। রাজনৈতিক সফলতার স্থিতিশীলতা আনয়ন জরুরী হয়ে পড়েছে। শুধু যে আমাদেরই দেশেই এই রাজনৈতিক স্থিতিশীলতার […]
প্রশান্তি ডেক্স॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সালিশ বৈঠকে বিষয়টি ধামচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সালিশে অভিযুক্ত রনি মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা দেয় সে। অভিযুক্ত রনি রাংতা গ্রামের ইউনুস […]
ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় আবারও অগ্নিমূর্তি ধারণ করে আছে সূর্য। ফলে প্রচণ্ড দাবদাহে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাপন। আর এর মাঝেই একটু স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তালের কদর বেড়েছে। ফলে বেড়েছে তালের দামও। এক একটি বড় তাল বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ […]
প্রশান্তি ডেক্স॥ সহকর্মীকে ‘যৌন হয়রানি’ অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী (গ্রেড-৩) তুষার কান্তি সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস আদেশ বলা হয়েছে, তুষার কান্তি সরকার গত ১৯ মে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে একাডেমির জাতীয় সংগীত ও […]
প্রশান্তি ডেক্স: এবার প্রকাশ্যে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এনটিভির সাংবাদিক জাহিদুর রহমানকে হত্যার হুমকি দিয়েছেন ঢাকার সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন ও দৈনিক যুগান্তরের মতিউর রহমানের নামও উল্লেখ করে তাদের প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে নির্দেশ দেন তিনি। এর আগে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দিয়ে […]
প্রশান্তি ডেক্স॥ বিশ্বব্যাপী সংহতি জোরদার করার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারির কারণে খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবেলায় সু-সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে ৪টি প্রস্তাব উত্থাপন করেছেন তিনি। খবর বাসস’র। প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ এমন এক সময়ে এসেছে যখন বিশ্ব কোভিড-১৯ মহামারি থেকে উদ্ধার পেতে লড়াই করে […]