কসবায় ৬০ বিজিবি’র উদ্যোগে মহামারি করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কসবায় ৬০ বিজিবি’র উদ্যোগে মহামারি করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মহামারী করোনার কারনে কর্মহীন হওয়া দরিদ্র-অসহায় পরিবারে মাঝে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গত সোমবার (৩ মে) সকালে সুলতাপুর ৬০ বিজিবি’র অধীনস্ত উপজেলার মইনপুর বিজিবি ক্যাম্পে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার […]

বাড়ি ছাড়া করল স্বজনরা, অসহায় বৃদ্ধার আশ্রয় হলো প্রতিবেশীর বাড়িতে

বাড়ি ছাড়া করল স্বজনরা, অসহায় বৃদ্ধার আশ্রয় হলো প্রতিবেশীর বাড়িতে

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাবিত্রী দত্ত (৬৫) নামে অসহায় এক বিধবা বৃদ্ধাকে মারপিট করে বাড়ি ছাড়া করেছে তার স্বজনরা। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাবিত্রী। সাবিত্রী ওই গ্রামের মৃত অতুল দত্তের সহধর্মিনী। যদিও বাবা মারা যাবার পর ওই বৃদ্ধার দুটি ছেলেই হয়েছেন নিরুদ্দেশ। ফলে এ বাড়ি ও বাড়ি […]

ইহুদিদের টার্গেট করে বায়তুল মুকাদ্দাস নিয়ে কঠিন বার্তা খ্রিস্টান ধর্মযাজকের

ইহুদিদের টার্গেট করে বায়তুল মুকাদ্দাস নিয়ে কঠিন বার্তা খ্রিস্টান ধর্মযাজকের

আন্তজার্তিক ডেক্স ॥ বায়তুল মুকাদ্দাস মুক্তির সময় ঘনিয়ে আসছে বলে ইহুদিদের টার্গেট করে কঠিন বার্তা দিয়েছেন অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাউল্লাহ হানা। তিনি বৃহস্পতিবার বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে এ কথা বলেন।তিনি বলেছেন, মুসলমান ও খ্রিস্টানসহ বিশ্বের সকল মুক্তকামী মানুষের প্রতি আমার আহ্বান আপনারা বায়তুল মুকাদ্দাসকে একা হতে দেবেন না […]

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মে) সকালে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১২টার দিকে উপজেলার ভারত সীমান্ত খাসপাড়া […]

কসবায় ব্যাপক যানযটে জনদুর্ভোগ ॥ প্রশাসনের নজরদারী প্রয়োজন

কসবায় ব্যাপক যানযটে জনদুর্ভোগ ॥  প্রশাসনের নজরদারী প্রয়োজন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদকে সামনে রেখে পৌর সদরের মরহুম এডভোকেট সিরাজুল হক সেতুর দু’পাশে ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহন করা হচেছনা। ফলে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কসবা সুপার মার্কেট চৌমুহনী […]

কসবার সৈয়দাবাদে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ দুই জন আহত

কসবার সৈয়দাবাদে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ দুই জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে দুই জন আহত হয়েছে। গত সোমবার রাতে তারাবীহ’র নামাজের সময় উপজেলার সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত দু’জন ওই গ্রামের বাদল ভূইয়ার ছেলে হৃদয় ভ’ইয়া (২০), রফিকুল ইসলামের ছেলে সবুর খান। প্রচুর রক্তক্ষরণে আহতদের মধ্যে হৃদয় ভূইয়ার অবস্থা আশংকাজনক হওয়া তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। […]

প্রবাসফেরত হয়ে বেকার; একাকী কষ্ট, নিভৃত কান্না

প্রবাসফেরত হয়ে বেকার; একাকী কষ্ট, নিভৃত কান্না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার আর্থিক ক্ষমতা নেই বাবার। কারো কাছে বলতেও পারছেন না একসময়ে বেশ সক্ষম বাবা। কষ্ট সইতে না পেরে এখন দূরে সরে আছেন। সেই ‘লজ্জা’ থেকে তিনি ডুকরে কাঁদেন। বলতে গিয়েও কাঁদলেন। মা-ও কাঁদেন। অনাহারে থাকা সন্তানদের দেখে কাঁদেন। বাধ্য হয়ে এক সন্তানকে রেখেছেন বাবার বাড়ি। খাবারের সময় হলে […]

করোনার সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনার সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বা আ ॥ করোনাভাইরাস মহামারীর সঙ্কট থেকে দ্রুত উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি রাষ্ট্রনেতাদের সামনে চার দফা প্রস্তাব রেখেছেন। করোনাভাইরাস মহামারী যে পুরো বিশ্বের অর্থনীতি আর স্বাস্থ্য ব্যবস্থাকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে, সে কথা বক্তৃতায় […]

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী চীন

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী চীন

প্রশান্তি ডেক্স ॥ করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গহি এ আগ্রহের কথা জানান। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে। […]

‘তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে’

‘তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে’

প্রশান্তি ডেক্স ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। একটি জীবন্ত ইতিহাস। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বহির্বিশ্বের সমর্থনের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে […]