কসবায় ১৮কেজি গাঁজাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

কসবায় ১৮কেজি গাঁজাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৪ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অফিসার ইনচার্জ কসবা থানা জনাব নাজনীন সুলতানার নির্দেশনা মোতাবেক এস আই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি […]

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পন্ডিত শ্রী খোকন আচার্য্য আর নেই

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পন্ডিত শ্রী খোকন আচার্য্য আর নেই

কসবা (ব্রাহ্মণবাড়িয়াা) প্রতিনিধি ॥ দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাপ্তাহিক প্রশান্তির কসবা উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্যের  বিয়াই মহাশয় (উনার মেয়ের শশুর) লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা মাস্টার পাড়া পন্ডিত  শ্রী খোকন আচার্য্য (৬২) গত শনিবার (১১ এপ্রিল) সকাল ৭ ঘটিকার  সময় নোয়াখালী মাইজদী প্রাইম  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র […]

ইরানে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ঘোষণা

ইরানে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ঘোষণা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ করে আগামী ২১ এপ্রিল থেকে ভার্চুয়াল বা অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এবং সব গ্রেডের শিক্ষার্থীদের […]

৩৫.০৩বিলিয়ন ডলার রিজার্ভ…বাংলাদেশ ব্যাংক

৩৫.০৩বিলিয়ন ডলার রিজার্ভ…বাংলাদেশ ব্যাংক

প্রশান্তি ডেক্স ॥ প্রবাসী আয়ের ধারাবাহিক শক্তিশালী প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একই সময়ে দেশের মোট (গ্রস) […]

ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধে মরদেহের ‘দাফন না সৎকার’ ঘিরে উত্তেজনা

ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধে মরদেহের ‘দাফন না সৎকার’ ঘিরে উত্তেজনা

প্রশান্তি ডেক্স ॥ বাগেরহাটের মোল্লাহাটে ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ দাফন করা হবে নাকি সৎকার এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ হেফাজতে নিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত […]

অনিশ্চয়তাই আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি

অনিশ্চয়তাই আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির গুরুত্বপূর্ণ দুই কিস্তি ঝুঁকির মুখে পড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় হওয়ার কথা থাকলেও শর্ত পূরণে ধীরগতির কারণে সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ মিশন না […]

১৭ইএপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

১৭ইএপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রশান্তি ডেক্স ॥ গত ১৭ এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনবদ্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে […]

বাংলাদেশ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে—?

বাংলাদেশ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে—?

প্রশান্তি ডেক্স॥ মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের জেরে পারস্য উপসাগর অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বাংলাদেশের […]

স্পিকার হাসনাত আব্দুল্লাহকে বলেন দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট

স্পিকার হাসনাত আব্দুল্লাহকে বলেন দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট

প্রশান্তি ডেক্স॥ সংসদে উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি […]

শহরে বিদ্যুৎ স্বাভাবিক থাকলেও গ্রামে বাড়ছে লোডশেডিং

শহরে বিদ্যুৎ স্বাভাবিক থাকলেও গ্রামে বাড়ছে লোডশেডিং

প্রশান্তি ডেক্স॥ জ্বালানি সরবরাহে টানাপড়েনের কারণে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামে লোডশেডিং বাড়ানো হচ্ছে। একদিকে যেমন গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ছে, অপরদিকে লোডশেডিংও বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনও কোনও এলাকায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গত কয়েক বছর ধরে লোডশেডিং কম হলেও এবার লোডশেডিং বাড়বে এবং মানুষকে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে […]