বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ॥ বাঁশখালী পৌরসভার মনারঝিরি পাহাড়ের গভীর জঙ্গলে বন্যহাতির আক্রমণে নুর আয়েশা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উত্তর জলদী গ্রামের নতুন দিঘীর পাড়ার কৃষক মো. ফেরদৌসের স্ত্রী। জানা যায়, গত শুক্রবার সকাল ৮টায় নুর আয়েশা বেগম পাহাড়ে হাতির আক্রমণে গুরু তর আহত […]
প্রশান্তি ডেক্স ॥ রোজা থেকে খাবার নিয়ে চারতলায় না উঠায় সাভারে আব্দুল লতিফ নামের ফুডপান্ডার এক রাইডারকে মারধর করেছে স্থানীয় এক ব্যক্তি। ঘটনাটির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী আব্দুল লিতফ। এরআগে, গত বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাভার […]
প্রশান্তি ডেক্স ॥ করোনাভাইরাস মহামারির ২য় ঢেউয়ে বাংলাদেশে অনেকের জন্যই হাসপাতালে ভর্তি এবং সুচিকিৎসা পেতে এক প্রকার হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন রোগীর স্বজনরা। সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় আক্রান্তদের সেবাদানের ক্ষেত্রে মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।সাধারণত রোগী সুস্থ্য হলে অথবা মৃত্যু বরণ করলেই যেহেতু কোনো একটি আইসিইউ বেড খালি হয় তাই […]
প্রশান্তি ডেক্স ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক অনেকদিন ধরেই জরাজীর্ণ। দায়িত্বশীলদের মাথাব্যথাও নেই। এমন ট্র্যাকেই অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন জনকন্ঠের ফটো সাংবাদিক ইবনুল আসাফ জাওয়াদ। ছবিতে দেখা যাচ্ছে, জরাজীর্ণ ট্র্যাকের মাঝখানে বড় একটি গর্ত হয়ে গেছে। সেই গর্ত […]
প্রশান্তি ডেক্স ॥ আমরা রমজানের পবিত্রতা বলতে শুধু বুঝে থাকি, রমজানে হোটেল বন্ধ থাকা বা তার সামনে পর্দা ঝুলিয়ে দেওয়া। আসলে শুধু এটিই রমজানের পবিত্রতা রক্ষা নয়; বরং খাবার হোটেল তো মুসাফির ও অসুস্থ ব্যক্তির জন্য খোলা রাখা অনেক ক্ষেত্রে জরুরিও বটে। আসলে রমজানের পবিত্রতা হলো, রোজাদার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব কাজ পরিত্যাগ করা, […]
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে ঝাড়ফুকের কথা বলে দুই সন্তানের জননীকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামি কবিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন […]
প্রশান্তি ডেক্স ॥ বয়স যখন ১২ বছর তখন থেকেই জীবিকা নির্বাহের জন্য বাবার সঙ্গে জুতা সেলাই ও রঙ করার কাজ করেন অনিল চন্দ্র ঋষিদাস। পেটের দায়ে তাঁর বাবাই এ কাজে অনুপ্রেরণা দিয়ে বাধ্য করেছে। এরপর শৈশব-কৈশোর কাটিয়ে অনিলের বয়স এখন ৫২। বিভিন্ন অসুখে-বিসুখে তাঁর বয়স দ্রুত বৃদ্ধের কোঠায় এনে দিয়েছে, অথচ আজও তাঁর ভাগ্যের পরিবর্তন […]
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ॥ কক্সবাজারের চকরিয়ায় পেটের ভেতর করে ১৯৫০ পিস ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (২২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের ২ […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পাচারকালে গাঁজা ও ইয়াবা সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার গুরুহিত চৌরাস্তার মোড় ও শাহপুর গ্রামে অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে ২জন নারী ও ৪ পুরুষ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ কেজী ভারতীয় গাজা ও ৫০ পিছ ইয়াবা […]